মাওনা ইসলামিক একাডেমি
Mawna Islamic Academy
স্থাপিত: ২০১৮ খ্রিস্টাব্দ
হাজী মালেক মাস্টার বাড়ি, প্রশিকা মোড় থেকে 300 গজ দক্ষিণে, মাওনা, শ্রীপুর, গাজীপুর৷ Mawna, Sreepur, Gazipur, Bangladesh.
মাওনা ইসলামিক একাডেমি একটি মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠান। যা গড়ে উঠেছিল একটি স্বপ্নকে সামনে রেখে। স্বনামধন্য শিক্ষানুরাগী পরিবার থেকে হাজী মালেক মাস্টার এর নাতি ও আলহাজ আব্দুল কুদ্দুস মাস্টার এর সুযোগ্য সন্তান, আলহাজ হাফেজ মাওলানা রাইসুল ইসলাম কামিল (কুরআন ও ফিকহ্) দাওরায়ে হাদীস (মাস্টার্স) এর দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নে ২০১৮ সনে উলামায়ে কেরাম,শিক্ষানুরাগী ও স্কলারদের পরামর্শে প্রতিষ্ঠা করেন মাওনা ইসলামিক একাডেমি। যা প্রথমে ভাড়া বিল্ডিং এ শুরু করলেও বর্তমানে অত্র প্রতিষ্ঠানটি ছয় তলা নিজস্ব ভবনে রয়েছে। প্রতিষ্ঠানটির শুরু লগ্ন থেকেই স্বনামের সাথে অভিভাবক ও এলাকাবাসির আস্থার স্থান হিসাবে স্বীকৃত। প্রতিষ্ঠানটির খোলামেলা ও পরিচ্ছন্ন ক্লাসরুম,আবাসন ব্যবস্থা,অভিভাবকদের অপেক্ষা কক্ষ ও নিরাপত্তার জন্য প্রসংশনিয়। বর্তমানে অত্র প্রতিষ্ঠানে প্রায় ২৫০ জন শিক্ষার্থী ২০ জন শিক্ষক/শিক্ষিকা ও ৩ জন স্টাফ নিয়ে এগিয়ে যাচ্ছে।