বিশ্বায়নের এই যুগে মানব জীবনের প্রত্যেক স্তরেই রয়েছে আধুনিকতার ছোঁয়া, শিক্ষাঙ্গনও এর বিপরীত নয়। তবে জাঁকজমকের এই সময়ে রঙ্গীন বিজ্ঞাপনের চমকে আমরা সাধারণ মানুষ হচ্ছি বিভ্রান্ত, সব ধরনের জ্ঞান বিশেষ করে ইসলামী জ্ঞান সম্পর্কে আমাদের ধারণা অপ্রতুল থাকার কারনে আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য একটি ভাল প্রতিষ্ঠান নির্বাচন করতে ভুল করি। যে ভুলের মাশুল দেয় আমাদের কোমলমতি বাচ্চারা, তাই অভিভাবকদের প্রতি আমার আকুল আবেদন এই যে, আপনার সন্তানদের উজ্জল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে আপনি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন। আমরা গাছের শিখর দেখি শিকড় দেখিনা, প্রত্যেক সফল মানুষের নেপথ্যে রয়েছে তার মজবুত শিকড়ের গল্প। তাই আসুন সন্তানের ভবিষ্যৎকে সুন্দর ও সফল করতে একটি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করি। আপনার সন্তানকে একজন আদর্শবান,দক্ষ ও সফল মানুষ হিসাবে গড়ে তুলতে আমরা দৃঢ় প্রত্যয়ী। আল্লাহ তা‘আলা আমাদের এই নেক ইচ্ছা কে কবুল করেন ও আপনাদের আমানত যথাযথ হেফাজত করার তৌফিক দান করেন,আমিন।